নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় সূর্যমুখীর বাম্পার ফলনে সর্বত্র ফুলের হাসি শোভা পাচ্ছে। আর সে হাসিতে যেন কৃষকের মুখেও ফুটেছে স্বস্তির হাসি। ব্যাপক চাহিদার বিপরীতে কম খরচে অধিক লাভবান হওয়ায় দিন দিন সূর্যমুখী চাষে কৃষক আগ্রীহ হচ্ছে। দিগন্ত জোড়া ফসলের মাঠে যতদুর চোখ যায়, শুধু সবুজ আর হলুদ ফুলের সমারোহ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ জুড়ে চোখ জুড়ানো মনোমুগ্ধকর হলুদের সমারোহ। সবুজ গাছের মাথায় থাকা এসব হলুদ ফুল বাতাসে দুলছে। ফুলে ফুলে ঘুড়ে বেড়াচ্ছে মৌমাছি আর প্রজাপতি। সেই দৃষ্টিকাড়া ফুলের সৌন্দর্য্য দেখতে সকাল ও বিকালে ছবি তুলতে ভিড় করছে সব বয়সের নারী-পুরুষ। সরকারি কর্মকর্তারা পরিবার-পরিজন নিয়ে সেখানে ছুটে যাচ্ছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়নের কৃষকেরা সূর্যমুখী চাষ করছেন। এই ফসল তদারকি করছেন কৃষি কর্মকর্তা। এই বছর উপজেলার বিভিন্ন গ্রামে উচ্চ ফলনশীল সূর্যমুখী চাষ করা হয়। উপজেলা কৃষি কার্যালয় থেকে বীজ, সার ও ওষুধসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, গত বছর উপজেলায় ২৫হেক্টর জমিতে সূর্যমূখীর চাষ করা হয়েছিল। চলতি বছর ৪৫হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়। চাহিদা এবং ফলন ভালো হওয়ায় কৃষকরা সূর্যমুখী চাষের দিকে দিন দিন ঝুঁকছেন। অনেক জমিতে কৃষি চাষের আওতায় আনার ল্েয কৃষকদের বাড়তি প্রণোদনা দেয়া হয়। উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের সূর্যমুখি চাষি সুলতান সরর্দার, জাফর, আলম সরর্দার, মোতাহার চৌকিদার ও নজরুল মৃধা বলেন, গত বছর পরিক্ষা মূলক আমরা ২একর জমিতে সূর্যমুখি চাষ করে ফলন ভালো পাইছি বলে এ বছর ১০একর জমিতে সূর্যমুখীর চাষ করেছি। শুরুর দিকের বৃষ্টিতে কিছু বীজ নষ্ট হয় তবে কৃষি অফিসের সহযোগীতায় ভালো ফলন হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের চাষি কাজী কামাল বলেন, গত বছরের তুলনায় আর আবহাওয়া ভালো থাকায় সারা ক্ষেতে ফুল আর ফুল । বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের সূর্যমুখী তে ঘুরে দেখে আশা নুপুর রানী, সর্মিলা, শুকা, লামিয়া, মিজানুর, হারুন ও মারুফা বলেন, সূর্যমুখীর ফুলে ফুলে ছেয়ে গেছে ক্ষেত। সে জন্য আমরা এক গ্রামের লোকজন মিলে দেখতে ও স্মৃতি হিসাবে ছবি তুলতে আসছি। এসে অনেক ভালো লেগেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহাম্মেদ জানান, এই বছর উপজেলায় সূর্যমুখীর ফলন অনেক ভালো হয়েছে। আর গত বছরের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিগুণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














