নড়াইল প্রতিনিধি:নড়াইলে ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সাথে বেধে নির্যাতন, গ্রেফতার ৩। নড়াইলে পল্লীতে ছাগল চুরির অপরাধে দুই শিশুকে গাছের সাথে বেধে অমানবিক নির্যাতন করা হয়ছে।গত মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই দুই শিশুরা হলেন,উপজেলার পদ্দবিলা গ্রামের আসাদের ছেলে আজিজুর (১৩) এবং সারুলিয়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে জয় শিকদার (১৪)। ওই দুই শিশু নির্যাতনের ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু তখনও কোন নির্যাতনকারীকে আটক করেনি পুলিশ,এমন নেক্কার জনক ঘটনায় সুশিল সমাজের নিন্দা এবং নির্যাতনকারীদের দ্রæত আইনের আওতায় এনে বিচারের যোর দাবী জানান।স্থানীয় সূত্রে জানা গেছে,ওইদিন দুপুরে উপজেলার এড়েন্দা গ্রামের জহুর শেখ এর স্ত্রী দোলেনা বেগমের ২ টি ছাগল আজিজুর ও জয় চুরি করে পালানোর চেষ্টা করছিল এমন অভিযোগের ভিত্তিতে ওই দুই শিশু কে গাছের সাথে বেধে ওই পরিবারের লোকসহ স্থানীয় লোকজন বেধড়ক মারধর করে এবং পরে চুরির অভিযোগে তাদের পুলিশে দেয়া হয়।পরদিন বুধবার ওই দুই শিশুর বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ না থাকায় লোহাগড়া থানা পুলিশ তাদের অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়। এরপর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শিশু আজিজুর এর পিতা বাদি হয়ে ৫ জন কে আসামী ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ২ শিশু সহ মোট ৩ জন কে গ্রেফতার করে।ভুক্তভোগী আজিজুর এর পিতা বলেন,আমার ছেলেকে বিনা অপরাধে ওরা গাছের সাথে বেধে মারছে আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার চাই। শিশু আজিজুর কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন,আমি ছাগল চুরি করিনাই তারপরেও ওরা আমাকে এবং জয়কে গাছের সাথে বেধে অনেক মারছে। অপর শিশু জয় বলেন,আমাকে মেরে আমার হাতের আঙুল ভেংগে দিছে।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু আজিজুর এর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, মামলা দায়েরের পর শিশু সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














