অভয়নগর(যশোর)প্রতিনিধি: যশোরের অভয়নগরে মো. আব্দুল্লাহ (৩০) নামে মৃত্যুদÐপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে অভয়নগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে আসামি গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। আসামি মো. আব্দুল্লাহ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মো. ইঞ্জিল সরদারে ছেলে। যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রাম থেকে মৃত্যুদÐপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। আসামি আব্দুল্লাহ ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে নিজ ঘরের ভেতর স্ত্রী সবুরা বেগমকে (১৮) পুড়িয়ে হত্যা করে। পরদিন নিহত সবুরা বেগমের বাবা সামছুর শেখ বাদি হয়ে জামাই আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।’ তিনি আরো বলেন, ‘হত্যাকাÐের পর আসামি আব্দুল্লাহ পলাতক ছিলেন। ২০১৯ সালে যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদÐের রায় ঘোষণা করেন। এরপর থেকে পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। অবশেষে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।’ প্রেস ব্রিফিং চলাকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, এস আই অভিজিৎ সিংহ রায়, এসআই শাহ আলম, যশোর সাইবার ক্রাইমের এএসআই আব্দুল মতিন প্রমুখ।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














