আক্তারুজ্জামান ফাহিম,খাজুরা: যশোরের খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করে দিলো জাহেদী ফাউন্ডেশন। শনিবার (৭ মে) বিকেলে চারতলা বিশিষ্ট এই শামস্-উল-হুদা একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেন, ‘আমাদের সমাজ বহুদূর এগিয়েছে। নারীরা এখন আর পশ্চাৎপদ অবস্থানে নেই। ঘরে-বাইরে নারীদের সফলতা প্রশংসিত হচ্ছে। শিায়, উদ্যোক্তা হিসেবে, নানা পেশায় নারীরা আজ সবচেয়ে সফল। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের এই আধুনিক যুগে নারীরা সাফল্যের শীর্ষে অবস্থান করবে।’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কবির খান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, খাজুরা এমএনমিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শরিফুল ইসলাম ও জাহেদী পরিবারের সদস্য আলী হায়দার টফি। এ সময় নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সহধর্মিনী নাহিদা আক্তার জাহেদী, কলেজ পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি নিয়তী রানী রায়, জাহেদী পরিবারের সদস্য ক্রীড়ানুরাগী শাম্স-উল-বারী শিমুল, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকছেদুল বারী অপু, শেখ হাসিবুল বারী বাবু, শহিদুল বারী রবু, আবু শাহরিয়ার জাহেদী, নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পুত্র মুসা-উস-শাম্স জাহেদী অভ্র, কন্যা জাহেদী আক্তার, প্রবীন রাজনীতিক মাস্টার নুরুল ইসলামসহ কলেজের শিক, শিার্থী ও অভিভাবক, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার প্রধান, রাজনীতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Home
যশোর স্পেশাল মির্জাপুর মহিলা কলেজে শাম্স-উল-হুদা একাডেমিক ভবন উদ্বোধন ঘরে-বাইরে নারীদের সফলতা প্রশংসিত ...
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














