অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে স্থায়ী কর্মচারী ও দলিললেখকগনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সাব-রেজিস্ট্রারে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও দলিললেখকগনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ শাহজাহান সর্দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, ঝিকরগাছা উপজেলা সাব-রেজিস্ট্রার নারায়ন মন্ডল, শার্শা উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস, বাঘারপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সী, নওয়াপাড়া অভয়নগর সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক শাহাজান মুন্সী, সিনিয়র দলিল লেখক মোজাহার উদ্দিন বিশ্বাস, আব্দুল হক, দলিল লেখক বিকাশ কুন্ডু, মোঃ শাহিন হোসেন, আজিজুর রহমান নয়ন, নওয়াপাড়া অভয়নগর সাব-রেজিস্ট্রার অফিস সহকারী মাসিকুর রশিদ ঢালী, মঞ্জুয়ারা বেগম, তরুন কুমার সিংহ, বিপ্লব কুমার সরকার, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। এসময় স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও দলিল লেখকগনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৭৫ জন অংশগ্রহণ করেন।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...














