শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় জুবায়ের শেখ(১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে রতন বিশ্বাস নামের এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে ২৬ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শালিখা থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে। আহত জুবায়ের শেখ উপজেলার হাজরাহাটি গ্রামের জাফর এর ছেলে৷ জানা যায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রতন বিশ্বাস ওই ছাত্রকে উঠে দাঁড়াতে বলে৷ ছাত্র আগে থেকেই অসুস্থ থাকার কারণে শুনতে না পারায় উঠে দাঁড়াতে দেরী হওয়ার কারনে ছাত্র জুবায়ের শেখকে বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত ছাত্র জুবায়ের শেখ শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুহুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে অভিযুক্ত শিক্ষক রতন বিশ্বাসের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা শিকার করেন৷ বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস বিশ্বাসের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমি হাসপাতালে ছেলেটিকে দেখতে গিছি এবং উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের সুপারিশ করেছি৷ এব্যাপারে উপজেলা একাডেমীক সুপার ভাইজার বিপ্লব রায়ের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনও কোন অভিযোগ পাইনি৷ তবে ঘটনার তদন্ত করে প্রয়োনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ এব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে আমি নিজে হাসপাতালে গিয়েছিলাম৷ বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ এব্যাপারে ওই শিক্ষককের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ ও আহত ছাত্রের পরিবার৷
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...














