সিরাজুল ইসলাম, ঝাঁপা প্রতিনিধি : রাজগঞ্জ এলাকার রামপুর গ্রামে বীরমুক্তিযোদ্ধা আলহাজ মতিয়ার রহমান গাজী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে…রাজেউন)। সোমবার (২০ জুন-২০২২) বিকাল ৫টার পরে নিজবাড়ীতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি নেগুড়াহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। মঙ্গলবার (২১ জুন-২০২২) সকালে স্থানীয়ভাবে মরহুমের জানাযা নামাজ পড়ানো এবং মণিরামপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের উপস্থিতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এসময় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা, মণিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মিলনী ডিগ্রী কলেজে সহকারি অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর সহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














