নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ হাজারো মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে দেশের মানুষের স্বপ্ন আশা আকাঙ্খার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বেড় হয়। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক রবিউল ইসলাম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া পৌরসভা মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বেড় হয় এই শোভাযাত্রায় পৌরসভার কাউন্সিলগণ অংশগ্রহণ করেন। কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে পুলিশ সুপার খাইরুল আলমের নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয় এ শোভাযাত্রায় কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মাদ ইলিয়াস অংশগ্রহণ করে। শোভাযাত্রা কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণসহ জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান কালেক্টরেট চত্বরের উন্মুক্ত বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে বেলুন উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়। একই সাথে বড় টিভি মনিটরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখানো হয়। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় কালেক্টরেট চত্বরের একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের বাংলাদেশের জাতীয় পর্যায়ের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














