যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ছুরিকাঘাতে চঞ্চল দাস (২০) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল দাস ওই গ্রামের কার্তিক দাসের ছেলে। তিনি কেশবপুর থানার মোড়ে দীপকের সেলুনে কাজ করতেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মাঠের মধ্যে একটি কলাবাগানে দুর্বৃত্তরা নরসুন্দর চঞ্চল দাসকে গলায় ও পেটে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় পাশের এক বাড়িতে পৌঁছান তিনি। সেখান থেকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি বোরহানউদ্দীন বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














