অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে পরিক্ষায় ফেল করার আশংকা ও ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা থেকে চিরকুট লিখে সোহানুর রহমান প্রান্ত (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের ডা, হাবিবুর রহমান সরদারের বড় ছেলে। জানা যায়, গত বুধবার বাড়ির সবাই বেড়াতে যায়, বৃহস্পতিবার সকালে একটি খাতায় আত্মহত্যার কারণ লিখে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে এ ঘটনা জানাজানি হয় আজ শনিবার দুপুর ২টার দিকে। নিহত প্রান্তের বাবা হাবিবুর রহমান জানান, আমার ছেলে অত্যন্ত সহজ সরল ও চাপা টাইপের ছিল। পরিক্ষায় রেজাল্ট খারাপ হতে পারে এমন আশংকায় এ ঘটনা ঘটিয়েছে। ৪নং পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস জানান, নিহত যুবক আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা, ছেলেটি খুবই নরম প্রকৃতির ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবেনা এমন আশংকা থেকেই মুলত আত্মহত্যা করেছে। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানা ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ডিপ্রেশন থেকেই মুলত সুইসাইড নোট লিখে এ যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














