ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া । ডুমুরিয়ায় ১৫টি হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার ধামালিয়া গ্রামের মোরশেদ সরদারের বাড়ির পার্শ্বস্থ বিচালির পালা থেকে হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।থানা পুলিশের সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও চেঁচুড়ি ফাঁড়ি পুলিশের সদস্যরা ধামালিয়া গ্রামের মোরশেদ সরদারের বাড়িতে অভিযান চালায়।এসময় মোরশেদ সরদারের বড়ভাই আমিনুল হক সরদার (৫০) ও ছোট ভাই মোমিন সরদার (৪৫)এর বিচালির পালা তল্লাশি করে কোনকিছু না পেয়ে ফিরে যাওয়ার সময় মোরশেদের বিচালির পালা তল্লাশী করে একটি থলে ভর্তি ১৫টি হাত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে।শনিবার সকালে মোরশেদ সরদার ও মোমিন সরদার সাংবাদিকদের বলেন,আমাদের ফাঁসানোর জন্যে বাড়ির পাশের বিচালীর পালার মধ্যে এগুলো রেখে পুলিশে খবর দিয়েছে।রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তুষার কান্তি হালদার বলেন,সংবাদ পেয়ে আমরা ১৫টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছি,পরীক্ষা নিরীক্ষা করে বিস্ফোরক দ্রব্য নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন, ৯৯৯ এ কল করে একজন বলেছে মোরশেদ সরদারের বাড়িতে বোমা আছে। তারপর সেখানে ফোর্স পাঠানো হয় এবং বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করা হয়।পরীক্ষা নিরীক্ষা না করে বলতে পারছিনা যে এগুলো বিস্ফোরক দ্রব্য কিনা এবং এই ঘটনার সাথে কারা জড়িত সেটা তদন্ত না করে বলা যাবে না।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














