নিজস্ব প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনায় যশোরে তামিম হোসেন (১২) নামে এক ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে শিক্ষক। বিষয়টি জানতে চাওয়ায় উল্টো ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন শিক্ষক হফেজ হুমায়ুন কবীর। গত ৩ আগস্ট শনিবার সদর উপজেলার জগন্নাথপুর মোগলবাড়ি সংলগ্ন মদিনাতুল উলুম হাফেজিয়া নূরানী এতিমখানা ও মাদ্রাসায় এই ঘটনায় ঘটে। এই ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার। আহত তামিম হোসেন একই উপজেলার শিবানন্দপুর গ্রামের দিলু সরদারের ছেলে। আহত তামিমের মাতা ও পিতার সাথে কথা বললে তারা জানান তাদের সন্তান ঐ মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। সে মাদ্রাসার বোডিংয়ে থেকে পড়া লেখা করে। গত সেপ্টেম্বর ২০২২শনিবার খাবার গ্রহনকে কেন্দ্র করে তামিমকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এসময় বাম হাতের কনুই আঙ্গুলে উপরের হাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্নক আঘাত পায় তামিম। এঅবস্থায় তামিমকে মাদ্রাসা থেকে বের হতে দেওয়া হয়না। এক সপ্তাহ পার হলেও আহত তামিমকে কোন প্রকার চিকিৎসা দেওয়া হয়নি। তাকে পেটানোর বিষয়ে বাড়িতে কিছু না জানানো হয় সেব্যাপারে বার বার শাসিয়ে দেয় হুজার হুমায়ুন কবীর। গত ১০ সেপ্টেম্বর শনিবার ব্যাথায় যন্ত্রনায় তামিম মাদ্রাসা থেকে বাড়িতে পালিয়ে আসে। ছেলের হাত ফোলা, রক্তে জমাট কালো বর্ণ দেখে মায়ের জোরাজুরির এক পর্যায়ে তামিম তার মায়ের কাছে সত্য ঘটনা খুলে বলে। এরপর আহত তামিমকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে কর্মরত ডাক্তার জানায় তামিমের হাতের একটি হাড় ভেঙ্গে গেছে অপারেশন করতে হবে। এরপর ভাঙ্গা স্থান অপারেশন করা হয় এবং জমে থাকা কালো রক্ত বের করা ফেলা হয়। তামিমের মা ছেলেকে এভাবে মারপিট করে আহত করার বিষয়ে হুজুর হুমায়ুন কবীরকে ফোন করে জানতে চাইলে হুজুর রেগে যান এবং মামলার হুমকি দেয়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














