স্টাফ রিপোর্টার : বিয়ের প্রলোভন দিয়ে তালাকপ্রাপ্তা নারী বেবী খাতুন (২৫)কে প্রকাশ্যে ইজিবাইক থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহৃতা বেবী খাতুনকে উদ্ধার করেছে। বুধবার বেবী খাতুনের ২২ ধারায় জবানবন্দি গ্রহন করেছেন বিজ্ঞ আদালতের বিচারক। যশোর সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের কিসমত চাকলাদার পাড়ার মৃত হাজ¦ী মোজাহার চাকলাদারের ছেলে ইসহাক আলী মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় মেয়ে বেবী খাতুনকে প্রকাশ্যে অপহরণের অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলায় আসামীরা হচ্ছে,সদর উপজেলার কিসমত হৈবতপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রওফুল ইসলাম, আব্দুল মালেকের ছেলে আব্দুল আজিজ ওরফে নুন্টু,মুছা বিল্লা,নাটুয়াপাড়ার মৃত আব্দুল গনির ছেলে আবু তালেব ও হাফিজুর রহমানসহ অজ্ঞাতনামা ২/৩জন। ইসহাক আলী তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তার তালাকপ্রাপ্ত মেয়ে বেবী খাতুন গত ৮ জুন সকালে কাপড় কেনাকাটার জন্য ইজিবাইক যোগে যশোর শহরের দিকে আসছিল। সকাল ১০ টায় ইজিবাইক যশোর হৈবতপুর গ্রামের বিরামপুর মহা শ্মশ্মানের সামনে পৌছালে উক্ত আসামীরা ইজিবাইক থামিয়ে বেবী খাতুনকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে নাম্বার বিহীন মাইক্রোবাসে তুলে জোর পূর্বক নিয়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রীদের মাধ্যমে ইসহাক আলী জানতে পেরে ১৬ জুন মঙ্গলবার ভোর ৬ টায় পুলিশের সহায়তায় কিসমত হৈবতপুর রওফুল ইসলামের বাড়ি হতে বেবী খাতুনকে উদ্ধার করে। এ সময় রওফুল ইসলামসহ অন্যান্যরা পালিয়ে যায়। এজাহারে আরো উল্লেখ করেন, বেবী খাতুনের সাথে রওফুল ইসলামের স্কুল ও কলেজ জীবনে একই কাসে লেখাপড়ার কারণে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। বেবী খাতুনকে রওফুল ইসলামের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য ইসহাক আলী মেয়ে বেবী খাতুনকে নওদা গ্রামের আব্দুল গনি ছেলে পিকুল হোসেনের সাথে বিয়ে দেয়। পিকুলের ঘরে বেবী এক মেয়ে সন্তানের জননী হয়। তার নাম মাইশা (৩)। বিয়ের পরও রওফুল ইসলাম বেবী খাতুনের সাথে যোগাযোগ রেখে তাকে বিয়ের প্রলোভন দেখাতো। পিকুল হোসেন বিষয়টি জানতে পেরে দেড় বছর পূর্বে তালাক দেয়। বেবী খাতুনকে মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার আদালতে তুললে স্বেচ্ছায় ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














