যশোর অফিস : বাবা আমি মরে গেলে ভালো হতো। জালা যন্ত্রনা হতোনা। ঘুমিয়ে থাকতাম নিশ্চিন্তে। জ্বালা যন্ত্রনা সইতে না পেরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ বছরের নীলা যখন তার বাবাকে জড়িয়ে ধরে এ কথা গুলো বলছিলো তখন তার মা রত্না খাতুন আর চোখের পানি ধরে রাখতে পারেনি। কান্নায় ভেঙে পড়েছিলো তারা দুজনেই। তারা বড়ই অসহায়। কান্না ছাড়া আর কিছুই করার নেই তাদের। চোখের সামনে মেয়েটি মরতে বসেছে তবুও কিছু করার নেই। তারা যে এখন নিঃশ্ব। যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আসাদুজ্জামান এর একমাত্র মেয়ে নীলা। আড়াই মাস বয়স থেকে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। সেই থেকে দীর্ঘ ৮ বছর ধরে তার শরীরে রক্ত দিয়ে আসছে তার বাবা। এখন জটিল আকার ধারন করেছে। নীলার পেট ফুলে পড়েছে। চিকিৎসক বলছেন এখনই অপারেশন করানো লাগবে। এজন্য অনেক টাকার প্রয়োজন। এতো টাকা কোথায় পাবে আসাদুল? তাই মাথায় যেনো আকাশ ভেঙে পড়েছে। নীলা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। পেটে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। খাওয়া নেই। ঘুম নেই। খেলতে পারছেনা। স্কুলেও যেতে পারছেনা। তাই অস্থির অবুজ শিশুটি মা বাবাকে জড়িয়ে ধরে বলছে, মা” আমি মরে গেলেই ভালো হতো। ঘুমিয়ে থাকতাম নিশ্চিন্তে। যেখানে জ্বালা যন্ত্রণা বেঁচে থাকার আকুতি কিছুই থাকতো না। নীলাকে বাঁচাতে এগিয়ে আসুন সকলে। বাবা মায়ের একমাত্র মেয়ে নিলা বাঁচতে চায়। নিলার বাবার বিকাশ নং- 01784-554291
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














