কয়র প্রতিনিধিঃ- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেছেন, সারা দেশের ন্যায় কয়রা-পাইকগাছায় এখন এরশাদের লাঙ্গলের এক জোয়ার আসছে,আপনারা প্রস্তুত হন এরশাদের পক্ষে কাজ করার জন্য, দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে লাঙ্গলের কোন বিকল্প নেই, জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে সব ধর্মের লোক শান্তি পূর্ণ ভাবে যার যার ধর্ম পালন করতে পারে।তাই লাঙ্গলেই মঙ্গল এই স্লোগানে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে কয়রা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন কালে তিনি পূজা মন্ডপে আর্থিক অনুদান দেন। এসময় উপস্থিত ছিলেন,কয়রা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ সদর উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,পাইকগাছা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শামসুল হুদা খোকন,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক শাহাজান আলী সাজু, পাইকগাছা পৌর সভাপতি আব্দুস সামাদ, জাতীয় পার্টি নেতা শামসুদ্দিন আহম্মেদ,এম রফিক সিরাজ, ডাক্তার রুহুল আমিন, আব্দুল মজিদ সরকার সাইফুল ইসলাম প্রমুখ।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














