স্টাফ রিপোর্টার : গতকাল ৫ অক্টোবর ২০২২, বুধবার যশোরের ঝিকরগাছা উপজেলার নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ফাতিমা তুজ জোহরাকে উঠিয়ে নেয়ার জন্য একদল সন্ত্রাসী হামলায় চালায়। দুপুর দুইটার দিকে স্কুল শেষে বাসায় ফেরার সময় আদ-দ্বীন হাসপাতাল রোডে তিনি এ হামলার স্বীকার হন। জীবন রক্ষা করার জন্য চিৎকার শুরু করলে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র দিয়ে উনার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে বাঁচতে ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে চলে যায়। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন তাকে নিকটতম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত। এই ব্যপারে উনার স্বামীর মোঃ শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে উনি জানান,’আমরা থানায় গিয়েছিলাম মামলা করতে। পুলিশ মামলা নেয়নি। তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।’
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














