মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক কৃষকদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে উদ্বৃত্ব খাদ্য যেন বিদেশে রপ্তানি করতে পারি সেব্যাপারে আমাদের কৃষকদের ভূমিকা রাখতে হবে। তিনি বেসিক ব্যাংক লিঃ ঝিকরগাছা শাখার উদ্যোগে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লীঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও কোভিড-১৯ পরবর্তী বৈশি^ক সংকটে সম্ভব্য খাদ্য ঘাটতির সম্ভবনা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে বলেন, দেশে যাতে খাদ্য ঘাটতি বা দূর্ভিক্ষ না দেখা দেয় সেই লক্ষে খাদ্য উৎপাদন বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের এক ইঞ্চি মাটিও যেন পতিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পতিত জমি চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এক্ষেত্রে কৃষি বিভাগ ও আমাদের পক্ষ থেকে তালিকাভূক্ত কৃষকদের সার-বীজসহ সব ধরণের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। বেসিক ব্যাংক লিঃ ঝিকরগাছা শাখার উদ্যোগে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লীঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১২জন কৃষকের মাঝে ২২লাখ ৩০হাজার টাকার কৃষি ও পল্লীঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক ঋণের টাকা কৃষকদের হাতে তুলে দেন। সোমবার (২৪অক্টোবর) দুপুরে প্রধান অতিথি বেসিক ব্যাংক ঝিকরগাছা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাহাজাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম, অগ্রণী ব্যাংক ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন, ইসলামী ব্যাংক ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক আব্দুর রহমান মোল্লা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেন, প্রাইম ব্যাংক ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউর রহমানসহ কৃষকবৃন্দ।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














