স্টাফ রিপোটার:- মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করেছে শিমুল গংরা। আহত আব্দুর রশিদ মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, মণিরামপুর উপজেলার জামলা গ্রামের চান্দালী গাজীর ছেলে আব্দুর রশিদ ও ইকবাল হোসেন তাদের ক্রয়কৃত সম্পত্তি থেকে তাদের পিতা বুধবার সকালে একটি রেন্টি গাছ (কাটতে) মারতে যায়। এ সময় নিজেদের গাছ দাবি করে পাশের বাড়ির মৃত আব্দুল হামিদের স্ত্রী রহিমা, ছেলে শিমুল, মেয়ে শিলা, শিরিনা ও শিমুলের সহপাঠি গোবিন্দপুর গ্রামের সোহান তাদের উপর হামলা করে বেধড়ক মারপিট করে। এতে আব্দুর রশিদের মাথা ফেটে গুরুতর জখম হয়। সে মণিরামপুর স্বাস্থ কমপ্লেস্কে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া মারপিটে আহত হয়েছে রশিদের স্ত্রী আমেনা খাতুন ও ইকবাল হোসেন। এ বিষয়ে আহত ইকবাল হোসেন বলেন, আমার পিতা ওই জমি আমাদের তিন ভাইকে লিখে দিয়েছে। ওই জমির উপর থাকা একটি রেন্টি গাছ আমার পিতা বিক্রি করে। ওই গাছ বূধবার সকালে মারতে গেলে তারা আমার পিতার উপর হামলা করে মারপিটের উদ্ধত হয়। এ সময় আমরা তিন ভাই এগিয়ে গেলে শিমুলসহ তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারপিট করে আহত করেছে। এ ঘটনা থানায় মামলার প্রস্তুথি চলছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














