মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর যুগ্ম-প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সামসুন নাহার বলেছেন, সাধারন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি করার দায়িত্ব আমাদের শিক্ষক সমাজের। তিনি বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে এই প্রোগ্রাম শুরু করেছে। এগুলোর ফলাফল ভালো হলে আগামীতে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। ফলে উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে এই বিষয় সতর্ক করেন তিনি। শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোকেশনাল কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরবরাহকৃত জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষনাবেক্ষন বিষয়ক দিনব্যাপি ভোকেশনাল ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন (সেসিপ) এর যুগ্ম-প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সামসুন নাহার। প্রশিক্ষনে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, ট্রেড ইলেকট্রিক্যাল শিক্ষক, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান, এসপিএসইউ উপপরিচালক (ইকুইটি) মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক) এ এস এম আব্দুল খালেক ও যশোর জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম। দিনব্যাপি এই প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিৎ কুমার সরকার, খুলনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, নড়াইল জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার গবেশনা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও মাহফুজুর রহমান, ফোকাল পয়েন্ট যশোর ও যশোর জেলা সহকারী পরিদর্শক গাজী মোঃ হুমায়ুন কবীর, ঝিকরগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানসহ ৫জেলার শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














