ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে স্কুল শিক্ষকের গাভী-বাছুরসহ দুটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে ওই কৃষকের রান্নাঘর ও গোয়াল পুড়ে ছাঁই হয়ে গেছে। দগ্ধ গাভী-বাছুরের অবস্থা আশংকাজনক। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে। জানাগেছে, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেনসহ পরিবারের সদস্যরা রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গৃহকর্তার ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে বাঁশ-খুঁটির টিন-টালির চালের রান্নাঘরে এই আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গোয়াল ঘরে। ফলে, মূহুর্ত্যরে মধ্যে আগুনের লেলিহানশীখা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয় গোয়াল ও রান্নাঘর। অগ্নিকান্ডের ঘটনায় ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই স্কুল শিক্ষক। গৃহকর্তা স্কুল শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম অভিযোগ করেন, অগ্নিকান্ডের সাথে সাথে টের পেয়ে তারা কয়েকবার স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের টেলিফোন নাম্বারে ফোন করলেও তা রিসিভ করেনি।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














