খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় স্বেচ্ছসেবী সংগঠন তাবাস্সুম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) স্থানীয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলা কর্মসূচিতে সহযোগিতা করে মাক্স মেডিকেল সার্ভিসেস ও স্বেচ্ছাসেবী সংগঠন কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের শতাধিক সদস্যরা। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি কয়েকটি ক্লিনিকের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১১ জন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন। ক্যাম্পে প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ ও শিশুকে সেবা দেওয়া হয়। এদিন সকালে ১০টায় চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন, তাবাস্সুম ফাউন্ডেশনের সভাপতি কানাডা প্রবাসী মাসুম হোসেন। এ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ^াস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আহম্মদ আলী, সাংবাদিক মুন্সী মনিরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি মোস্তাকিম বিন জামান বলেন, ‘নারীরা অনেক সময় নিজের স্বাস্থ্য নিয়ে তেমন ভাবেন না। কোনো সমস্যা শেষ পর্যন্ত চেপে রাখতে চেষ্টা করতে পারেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিজয়ের মাসে তাই নারীদের জন্য আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি।’
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














