মনিরামপুর (যশোর) প্রতিনিধি : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় যশোরের মনিরামপুরে এ্যাডভোকেসী নেটওর্য়াক সদস্যদের নিয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় মনিরামপুর উপজেলা ্এ্যাডভোকেসী নেটওর্য়াক কমিটি এ কর্মশালার আয়োজন করে।মানবাধিকার,গনতন্ত্র,সুশাসন ও নারীর ক্ষমতায়ন বিষয়ে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন। পৌরসভা কাউন্সিলর গীতা রানী কুন্ডুর সভাপতিত্বে ও ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তা জহির উদ্দীন কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।এতে রিার্সোসপার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উন্নয়নকর্মী আব্দুস সাত্তার, সুরাইয়া সার্গিস, মুক্তিযোদ্ধা হেরমত আলী,প্রমূখ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া,দলিত প্রভৃতি শ্রেনির মানুষেরা কর্মশালায় অংশ নেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














