অদ্য ২০ ডিসেম্বর ২০২২ তারিখ সকলের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর “বিজিবি দিবস-২০২২” উদযাপিত হয়। এ উপলক্ষে যশোর রিজিয়ন এবং ৪৯ বিজিবি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বিজিবি এর বীর শহীদদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং সর্বপরি বিজিবি’র উত্তোরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে যথাযথ মর্জাদায় ইউনিট কোয়ার্টার গার্ড ও বিওপি সমূহে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বিপিএম (সেবা), পিপিএম (সেবা), পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর। এছাড়াও সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং যশোর রিজিয়ন ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সকল কর্মকর্তা, ও বিভিন্ন পদবীর সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার, যশোর খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীগনকে সংবর্ধনা প্রদান করেছেন। এছাড়াও উক্ত দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল আইসিপিতে স্পেশাল রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজিবি এর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বিপিএম (সেবা), পিপিএম(সেবা),পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর এবং বিএসএফ এর পক্ষে ড. শ্রী অতুল ফুলজেলে, আইজি, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিজিবি-বিএসএফ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়ার/সাংবাদিকবৃন্দ এবং উভয় দেশের জনসাধারণ উপস্থিত ছিলেন।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














