জাহিদুল ইসলাম জাহিদ ঝিকরগাছা যশোর প্রতিনিধি ঃ গতকাল বুধবার ঝিকরগাছা নির্বাসখোলা ইউনিয়নে নওয়ালা গ্রামের নওয়ালী নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের তিন পদে লোক নিয়োগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তখায়ী সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে তাদের মধ্য তিন জনকে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নোয়ালি ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি জাহাঙ্গীর আলম (৫৮) নুর ইসলাম( ৬০) লোকমান হোসেন মিন্নু (৫০) ও ফয়সাল হোসেন বাদশা (৪০) ইমামুল হোসেন(৪২) বিপ্লব হোসেন (৪০) ও আলতাপ হোসেন (৫০)নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গতকাল বুধবার সকালে ঝিকরগাছার নোয়ালি গ্রামের নবারুণ মাধ্যমিক বিদ্যালয় এর মাসিক মিটিং ছিল ওই মিটিংয়ে নিয়োগ বাণিজ্যের কথা উঠে আসে এবং প্রথম দফায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সংঘর্ষ হয়, উক্ত ঘটনার জের ধরে গতকাল বুধবার দুপুরে দ্বিতীয় দফায় পার বাজার পাঁচপুকুর নামক স্হানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে মিলন ও রিপন সহ ৭/৮ জনের একটি দল হাতুড়ি পিটা করে নওয়ালী গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫) নুর ইসলাম (৬০) ও লোকমান হোসেন ( ৫০) কে মারাত্মক জখম করে, তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। ভুট্টোর সাথে যোগাযোগ করলে জানায় শান্তিপূর্ন মিটিংয়ে বাবলু মেম্বার এর নেতৃত্বে তারা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে এবং আমাদের কয়েকজন হসপিটালে ভর্তি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম জানান যুবলীগ নেতা ভুট্টো,ভাই বাদশা সভাপতি সাইফুল প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যাক্তির সহায়তায় বিভিন্ন বিতর্কিত কাজকর্ম করে। তারা কাউকে তোয়াক্কা করেনা বিদ্যালয়ে জমি দরকার সেই প্রয়োজনে গ্রামবাসীর দাবি জমিদাতার একজন কে কর্মচারী পদে নিয়োগ দেয়ার কিন্তু তারা সেটা না করে তাদের নিজেদের লোক নিয়োগ দেবে এ বিষয়ে কথা বললে তারা আমার উপর হামলা চালায়। ঝিকরগাছা থানার অফিসার ইনর্চাজ সুমন ভক্ত জানান মারামারির ঘটনায় দুইপক্ষের আহতরা হাসপাতালে ভর্তি আছে কোনপক্ষ এখনো অভিযোগ করিনি। অভিযোগের আলকে আইনগত ব্যাবস্হা নেবে।তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে কোন পক্ষকে ছাড় দেয়া হবে না। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














