খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায়। বুধবার (১১ জানুয়ারি) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। গেল বছরের ডিসেম্বর মাসে সাজাপ্রাপ্ত আসামি এবং মূলতবি থাকা গ্রেফতারি পরোনায়াভুক্ত তামিলে কৃতিত্বপূর্ণ কাজের জন্য অভিজিৎ সিংহ রায়কে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননা প্রদান করা হয় জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের। পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা, গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলার অগ্রগতিসহ অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














