যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলের পোর্ট থানার ওসির নেতৃত্বে মাদকসহ বিভিন্ন মামলায় পলাতক ১০ জনকে গ্রেফতার করেছে। বেনাপোল পর থানার ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে পোর্ট থানা পুলিশএলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার পরোয়ানা ও মাদক ব্যবসায়ী সহ পলাতক ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে বেনাপোলের গাতিপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সোহাগ আলী (২০) ভবেরবেড় গ্রামের রাজুর ছেলে মোঃ মানিক,গাতিপাড়া গ্রামের খুচরাত এর ছেলে লাল্টু হোসেন (১৯), পুটখালী গ্রামের ইমানুরের ছেলে শহিদুল্লাহ (২৪), ভবেরবেড় গ্রামের শামসুর রহমানের ছেলে সুমন (২২), একই এলাকার মৃত শামসুর রহমানের ছেলে আবুল বাশার (৪৫),একই এলাকার পশ্চিম পাড়ার রুস্তম আলীর ছেলে জুলু।এছাড়া পুলিশের নিত্য দিনের অভিযানে মাদক মামলায় ৪০০ গ্রাম গাজা সহ পুটখালী গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে রফিকুল(৪৫) গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফুল(২৬) ও বড় আচড়া গ্রামের শুকুর আলীর ছেলে শফিকে (৩৫) পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বেনাপোল পর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে ও পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














