স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে দুটি বাসে অভিযান চালিয়ে দুইশ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় দুই বাসের সুপারভাইজারকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-খুলনা মহাসড়কের বাসন্ডা ব্রীজের পশ্চিম ঢালে যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। এসময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসের সুপার ভাইজার এসএম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপার ভাইজার রুবেল হাওলাদারকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এনডিসি অংছিং মারমা বলেন, ইলিশ রক্ষায় কম্বিং অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় জাটকা ইলিশ পরিবহনের দায়ে দুটি বাসের সুপারভাইজারকে পৃথক দুটি মামলায় জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত মাছ ৬টি এতিমখানা, ১টি সরকারি শিশু পরিবার এবং উপস্থিত ৬ জন দরিদ্র রিক্সাওয়ালার মাঝে বণ্টন করা হয়েছে বলেও জানান তিনি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














