আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহমান ও সহকারী শিক্ষক লুৎফর রহমান এর চাকুরী হতে অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সভাপতি ও চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সুযোগ্য সভাপতি এম.এম ইমরান খান পান্না’র সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলায়মান হোসেন, প্রধান শিক্ষক রিজাউল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুল হামিদ, আব্দুল আলিম, আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক, মাদ্রাসার পিওন আইয়ুব হোসেন প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকায় সুধী সমাজ ও অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য সহ মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় মাদ্রাসার সভাপতি ইমরান খান পান্না শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জীবনকে সুন্দর করার লক্ষ্যে নিয়মিত অধ্যবসায় ও নৈতিকতা, শিষ্টাচার লালন করে শিক্ষার মাধ্যমে জীবনকে সুন্দর ভাবে গড়ে তোলার প্রতি অনুরোধ করেন। এছাড়া মাদ্রাসার সমৃদ্ধি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন উন্নতি কামনা করেন। পরে বিদায়ী শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এসময় কান্নার রোল পড়ে যায়। অনুষ্ঠান শুরুতেই দুই শিক্ষকের ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে শেষ বিদায়ী দুই শিক্ষকের এই প্রথম মাদ্রাসায় সভাপতির নিজস্ব গাড়িতে করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। বিদায়ী দুই শিক্ষকরা সভাপতি ইমরান খান পান্নাকে অভিনন্দন জানান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














