স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখা উপজেলার সদর আড়পাড়া ডিগ্রী কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি ফরম জমা দিতে ২৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে কোন রসিদ ছাড়ায় ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের বিরুদ্ধে৷ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়পাড়া ডিগ্রী কলেজে সরেজমিনে গিয়ে এই অভিযোগ পাওয়া যায়৷ কলেজের শিক্ষার্থীরা জানান অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের নির্দেশেই আমাদের কাছ থেকে মাথাপিচু ২০০ টাকা করে নিচ্ছেন৷ শিক্ষার্থীরা আরো জানাই টাকা না দিলে ফরম জমা নিচ্ছেন না৷ এব্যাপারে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে অফিস কক্ষে না পেয়ে তাঁর মুঠো ফোনে কথা বললে তিনি অভিযোগের সত্যতা শিকার করে বলেন, আমি যশোরের লেবুতলা নামে একটি গ্রামে আছি৷ শিক্ষক কর্মচারীদের দুপুরের খাবার ও কাগজ পত্র ফটো কপি করার জন্য টাকাটা নেওয়া হচ্ছে৷ এছাড়াও ব্যাংকের সাথে একাউন্ট খোলার চুক্তি আছে৷ তাদের আবার কিছু টাকা দেওয়া লাগে৷ আপনারা রবিবারে আমার সাথে দেখা করেন৷ বিষয়টি নিয়ে উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়ের সাথে কথা বললে তিনি বলেন, উপবৃত্তি ফরম পুরনের জন্য সরকার আবেদন ফরম ছাড়েন৷ সেখানে শিক্ষার্থীরা আবেদন করে৷ যাচাই বাচাই করে গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়৷ এখানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া কোন নিয়ম নাই৷ যদি কোন প্রতিষ্ঠান টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টা আমরা দেখব৷
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














