স্টাফ রিপোর্টার : যশোরে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করেছে কমব্যাটিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ (সি.ই.এম বি) ও রুপান্তর। গতকাল সোমবার সকালে যশোরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার ২৫ জন সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ও রুপান্তরের উদ্দ্যেগে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। রুপান্তরের জেলা সমন্বয়কারী কাজি মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক)রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলাপ্রশাসক(রাজস্ব) তাপশ কুমার পাল। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপ পরিচালক আনিসুর রহমান ও প্রেসক্লাব যশোরের সাধারন সম্পাদক এস এম তৌহিদুর রহমান। চাইল্ড ইয়ুথ সেন্টারড ডেভেলপমেন্ট প্রজেক্ট কমব্যাটিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ (সি.ই.এম বি) ও রুপান্তর কর্মসূচির আওতায়ধীন এই প্রশিক্ষণ কর্মশালায় যশোরে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন। সকাল ৯ টায় শুরু হওয়া এ কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে প্রচলিত আইন, বাল্যবিবাহের কুফল ও ঝুঁকি, বাল্যবিবাহের কারণ ও প্রতিকার, বাল্যবিবাহ বন্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি জনমত গঠনে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। এ সময় প্রশিক্ষকেরা বলেন, বাল্যবিবাহ বন্ধে নিকাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবারসহ সবার সচেতন হতে হবে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














