যশোর : অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ যশোর জেলার শার্শা থানাধীন নাভারন-সাতক্ষিরা মোড় হতে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৭,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে আমড়াখালী চেকপোস্টের একটি চৌকষ টহলদল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ জানান, দীর্ঘদিন যাবত মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ০৯৩০ ঘটিকায় মেজর মোঃ সেলিমুদ্দোজা এর তত্ত্বাবধানে ও সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। সাতক্ষিরা হতে যশোরগামী বাবলু পরিবহনের একটি (যার নম্বর খুলনা মেট্রো জ-১১-০১২৪) বাস তল্লাশি করে বাসের ভিতর থেকে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি‘র উপস্থিতি বুঝতে পেরে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে লোকটি নেমে যায়।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














