স্টাফ রিপোর্টার।। যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি আহমাদিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি ও আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম মোক্তাদির মন্টু’র নিজস্ব অর্থায়নে মাদ্রাসার ৩০ বাই ২০ ফুট অফিস রুম ও একটি ল্যাব রুম ১৫ বাই ২০ ফুট, মোট ১৩ শ’ স্কয়ার ফুট নতুন ১ তলা ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম মোক্তাদির মন্টু। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর সামাদ, মাদ্রাসার সরকারি শিক্ষক ইসমাইল হোসেন, অশোক কুমার দাস, কওসার আলী, অভিভাবক সদস্য আজহারুল ইসলাম মোল্লা, বাবর আলী বিশ্বাস, হাবিবুর রহমান গাজী, আজিজুর রহমান গাজী ও সংরক্ষিত মহিলা সদস্য মরিয়াম রেক্সোনা খাতুন সহ এলাকার সুধীজন। এসময় এলাকাবাসী বলেন, এই মাদ্রাসার সভাপতি খুব ভালো লোক। তাঁর নিজস্ব অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন করে দেওয়া আমরা তাকে দোয়া কামনা করি। আরো বলেন, এই সভাপতির হাত দিয়ে আরো উন্নয়ন দেখতে চাই। সে জেনো সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকে এবং সুখে-দুঃখে আমাদের পাশে থাকে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














