কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ফের ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে গত ২ দিনে ৩ জন শনাক্ত হলেন। এখন উপজেলায় মোট করোনা শনাক্ত ১৯। শুক্রবার শনাক্ত হওয়া ইয়াছিন আলি (৩৮) পেশায় একজন ড্রাইভার। বাড়ি উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে। পিতার নাম আমজেদ আলি। গত ২৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয় বলে জানা যায়। শুক্রবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার শনাক্ত হন উপজেলার বড় খোরদা গ্রামের কামরুজ্জামান (৬০) ও কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের ওমর ফারুক (২৮)। উপজেলায় শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে ভিন্ন ভিন্ন এলাকায় বাড়ি হলেও অবস্থানগত কারণে পৌরসভা এলাকায় সর্বাধিক ৬ জন আক্রান্ত হয়েছেন। এরপর দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে ৪ জন। এছাড়া উপজেলার সিংহলাল, বালিয়াডাঙ্গা ও আলাইপুরে ১ জন করে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হওয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৬ জনই ইতোমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













