স্টাফ রিপোর্টার : যশোরে সিঁদেল চোরচক্রের প্রধান শামিম শাহিন ওরফে স্বাধীনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল। আটক স্বাধীন যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রবিউল ইসলামের ছেলে। জেলা পুলিশের মুখপাত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, যশোরের বহুল আলোচীত সিঁদেল চোরচক্রের সন্ধান পায় ডিবি পুলিশ। গোয়েন্দা নজরদারিতে রেখে ওই চক্রের প্রধান স্বাধীনকে প্রথম আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে যশোরে অনেকগুলো বাড়িতে চুরির ঘটনা স্বীকার করেন স্বাধীন। তিনি ভেন্টিলেটর বেয়ে অ্যাডজাস্টার ফ্যান খুলে কি ভাবে বসতবাড়ির ঘরে ঢুকে মালামাল নগদ টাকা স্বর্ণালংকার চুরি করে আনতো তার বর্ননা দেয় স্বাধীন। এরপর স্বাধীনকে সাথে নিয়ে শহরের পুরতন কসবা, রায়পাড়াসহ বিভিন্ন বাসাবাড়িতে নিয়ে যাওয়া হয়। যেসব বাসাবাড়িতে তিনি চুরি করেছেন। এই চোরচক্রের চোরাই অর্থ দিয়ে তিনি নিজে বাড়ি তৈরি করেছে তা পুলিশের কাছে স্বীকার করেছে। স্বাধীনের কাছ থেকে উদ্ধার হয়েছে স্বর্ণালংকার, হইট গোল্ড চুরির কাছে ব্যাবহৃত সঞ্জামারিসহ বিভিন্ন মালামাল।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














