পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশের অভিযানে গত দুই দিনে ইয়াবা ও গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক। আটক ব্যক্তিদের নামে থানায় পৃথক ৪ টি মামলা হয়েছে। আটক কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক আহাদ আহম্মেদ ও মুস্তাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য বিশেষ অভিযানে গত ৫ এপ্রিল রাতে উপজেলার দর্গামহল গ্রামের শেখ মনিরের ছেলে আল আমীন(২৪), ১শ গ্রাম গাঁজা, মৃত্যু রহিম সরদারের ছেলে ইউসুফ আলী সরদার(২৪) ৫০ গ্রাম গাঁজা এবং ৪ এপ্রিল হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর এলাকা থেকে শেখ ইমাদুল ইসলামের ছেলে ইমন হোসেন(৪৫) ৩০ টি ইয়াবা বড়ি ও কপিলমুনি ইউনিয়নের খালেক বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস(২৩) কে ১৫ টি ইয়াবা বড়ি সহ আটক করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীরা আটক হওয়ায় এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














