অদ্য ১৩/০৪/২০২৩ খ্রিস্টাব্দ ১১৩০-১২৩০ ঘটিকা পর্যন্ত যশোর শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ এর নেতৃত্বে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য (এমপি) এর সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক কমিটির সভাপতি জনাব স্বপন ভট্টাচার্য (এমপি), হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহিদুর রহমান, যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল আহমেদ প্রমুখ। উক্ত সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা খাতে অপ্রতুল জনবল, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, হাসপাতালের আউটডোরে টিকিট কাউন্টারের টিকিটের মূল্য হ্রাস, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার সরবরাহ, হাসপাতালের অভ্যন্তরে অপ্রয়োজনীয় আগমন ও বহির্গমনরত ইজিবাইক – রিকশা সহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














