কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছায় তুচ্ছ ঘটনায় পঞ্চাশোর্ধ লক্মী বিশ্বাস নামে এক মহিলাকে দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউপির কাঠিপাড়া গ্রামে। ভুক্তোভোগী পরিবার, এলাকাবাসী ও ঘটনার বিবরণে জানাগেছে, রবিবার (১৬ এপ্রিল) সকালে কাঠিপাড়া গ্রামের সর্ব বিশ্বাস বাড়িতে পাঁকা ঘর নির্মাণে কাজ চলছিল। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত বালু ভর্তি ট্রলিটি বাড়ীর ভিতরের অংশে প্রবেশের সময় অসাবধানবশত প্রতিবেশি স্বপন দেবনাথের বাড়ির আইল সীমানা বরাবর একটি সিমেন্টের খুটিতে ধাক্কা লাগে। এতে করে পূর্ব শত্রুতার জের ধরে স্বপন দেবনাথের ছেলে পার্থ দেবনাথ অশ্রাব্য ভাষায় সর্ব বিশ্বাসদের উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। এসময় দু’পক্ষই কথা কাটাকাটিকে জড়িয়ে পড়ে। এক পর্যায় স্বপন দেবনাথের ছেলে পার্থ দেবনাথ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লক্ষী বিশ্বাসের মাথায় আঘাত করে। সাথে সাথে সে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক লক্ষী বিশ্বাসের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার মাথার আঘাত গুরুতর হওয়ায় অবস্থার অবনতি দেখে তাকে খুমেক হাসপাতালে রির্ফাড করেন কর্তব্যরত ডাক্তার। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে রাড়ুলী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইমরান হোসেন বলেন, ঘটনার পর আহত নারী পরিবারের সাথে ক্যাম্পে আসলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি পূর্বক তাদেরকে থানায় যেতে বলা হয়েছে। এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














