মনিরামপুর পৌর প্রতিনিধি(জাহিদ) : সোমবার পহেলা মে মনিরামপুর ১৩৭ তম আন্তর্জাতিক মে দিবস ২০২৩ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাবু চিন্ময় মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন ভট্টাচার্য এমপি মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়াদ। উপস্থিত ছিলেন জাবেদ আলি ভারপ্রাপ্ত সভাপতি যশোর জেলা জাতীয় শ্রমিক লীগ। প্রধান বক্তা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক জেলা জাতীয় শ্রমিক লীগ যশোর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু উত্তম চক্রবর্তী বাচ্চু আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান, তরুণ আওয়ামী লীগ নেতা বলিষ্ঠ কণ্ঠস্বর এডভোকেট বশির আহমেদ খান। উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ জাহাঙ্গীর হোসেন আহ্বায়ক উপজেলা জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা মনিরামপুর যশোর। এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














