ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা) । আদালতের নির্দেশনা অমান্য করে খুলনার ডুমুরিয়ায় কৃষকের মৎস্য ঘেরের বাসা ভাঙচুর, ফসল কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হতদরিদ্র কৃষক পরিবার প্রভাবশালীদের ভয়ে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। জানা যায়, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের অসহায় হতদরিদ্র কৃষক মোঃ আব্দুল খালেক সরদার , রাশিদা বেগম , রনজিদা খাতুনের নিজ নামীয় রেকর্ডীয় সম্পত্তি আছে। কিন্তু একই গ্রামের প্রভাবশালী মোঃ আব্দুল কুদ্দুস সরদার , মোঃ হায়দার শেখ , মোঃ কামরুল সরদার ও মাগুরখালী গ্রামের শংকর গত ৭ মে ২০২৩ ইং রোববার সকালে বহিরাগতদের নিয়ে মৎস্য ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ , জমিতে থাকা পাঁকা ধান কেটে নিয়ে যায়। এবং ঘেরের বাসা ভাংচুর করে। এব্যাপারে আব্দুল খালেক সরদার বলেন, প্রভাবশালী আব্দুল কুদ্দুস সরদার , হায়দার শেখ , কামরুল সরদার ও শংকরা ক্ষমতাধর একটি মহলকে সুকৌশলে কব্জা করে তাদের সাথে বিভিন্ন দেন দরবার করে যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি জবর দখলের চেষ্টাসহ মৎস্য ঘেরে লাগানো ধান কাটা , মৎস্য ঘেরে লুট ও ঘেরের বাসা ভাংচুর করেছে। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ কাজ করেছে। এ ব্যাপারে আব্দুল কুদ্দুস সরদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














