ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জারি করা মহাবিপদ সংকেতের মধ্যেও সমুদ্রসৈকতে গিয়ে উৎসুক লোকজনের সেলফি তোলায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সৈকত থেকে লোকজনকে সরিয়ে নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ফোনও করেছেন তিনি।রবিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।ডা. এনামুর রহমান বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়। এর মধ্যেও সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা যায় অনেককে। এ নিয়ে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার সময় প্রধানমন্ত্রী ফোনে বলেছিলেন, এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে, এটিকে তোমরা নিয়ন্ত্রণ কবো।পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরে বিজিবি সৈকত খালি করেছে বলে জানান প্রতিমন্ত্রী।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














