যশোর : প্রচন্ড গরমে জনজীবনে নাভিশ্বাস। জীবনের তাগিদে তাপদাহ উপেক্ষা করে ঘরের বাইরে কর্মব্যস্ত সাধারণ মানুষ। রয়ে যাচ্ছে হিটস্ট্রোকের সম্ভাবনা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে শহর জুড়ে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মকান্ড চালিয়েছে। যারমধ্যে ছিল শহরের ওলিতে গলিতে মাইকিং, গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রিক্সা ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানি বিতরণ, লিফলেট বিতরণ, পথনাট্য। দু’দিনের জনসচেতনতামূলক কর্মকান্ডের গতকাল শেষ দিনে শহরের প্রাণকেন্দ্র দড়াটায় প্রচন্ড তাপ উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানুষের হাতে পানির বোতল তুলে দেন ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের জুনিয়ার সহকারী পরিচালক আহম্মদ আলী, যুব প্রধান ইমরান ফরহাদসহ যুব সদস্যরা। –
Home
যশোর স্পেশাল রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে শহর জুড়ে দুইদিনব্যাপী...
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














