উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে আরিফা খাতুন (১১) নামের স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ জুন) দুপুর ১টার দিকে নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরিফা স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম রাত ৯টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাটবাড়িয়া গ্রামের প্রতিবেশী বোন আরিফা ও লামিয়া দুপুরে গোসল করতে চিত্রা নদীর এস এম সুলতান সেতুর নিচে নামে। পরে লামিয়া গোসল শেষে নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি। পরে খবর পেয়ে সদর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে এদিন সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। তবে তার কোনো সন্ধান মেলেনি। নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তবে নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ উদ্ধার অভিযান শেষ হলেও আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














