বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতাকর্মী শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানান। তীব্র পানির স্রোতে জনসাধারণের ঘরবাড়ি, রাস্তা-ঘাট, স্কুল, কৃষি জমি, মৎস্য খামার, গবাদি পশু ভাসিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্থ জনসাধারণের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের প্রয়োজন হলেও সরকারিভাবে যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, দিনাজপুর, নঁওগা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, নেত্রকোণা, সিলেট ও সুনামগঞ্জ প্লাবিত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের অন্তত পাঁচটি নদীর পানি পাশের জেলাগুলোয় ছড়িয়ে পড়তে পারে। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, পদ্মা, আত্রাই ও হাওর এলাকার নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করে যেতে পারে। এক সপ্তাহ ধরে এসব নদীর পানি বাড়তে পারে। এক সপ্তাহ লাগবে নামতে। সব মিলিয়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ২০ জেলায় আগামী দুই সপ্তাহ বন্যার পানি থাকতে পারে।আবার করোনা মহামারীর প্রেক্ষিতে স্বস্থ্যবিধি মানার প্রশ্নও রয়েছে। উজানে অভিন্ন নদ-নদীতে ভারত সরকার কর্তৃক একতরফা বাঁধ নির্মাণ, নদ-নদী, খাল-বিল ভরাট, অপরিকল্পিতভাবে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণ এবং নদী ও খাল অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে প্রতি বছর বন্যার সৃষ্টি হলেও সরকার এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বন্যার এতো ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দেশের ২০টির মত জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সুষ্ঠুভাবে বণ্টন, ত্রাণ বণ্টনে সকল অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধে যথাযথ তদারকির ব্যবস্থা, বন্যা পরবর্তি দ্রæততম সময়ে পুনর্বাসন, ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, বিনা মূল্যে সার, বীজ, কীটনাশক ও সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, দূর্গত এলাকায় বিশুদ্ধ পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা এবং বন্যা সমস্যার সমাধানের লক্ষ্যে উজানের পানির ন্যায্য হিস্যা আদায়ে যথাযথ উদ্যোগসহ সকল নদ-নদী, খাল-বিল খনন করার দাবি জানানো হয়। একই সাথে সংশ্লিষ্ট এলাকায় সাধ্য অনুযায়ী বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানূধ্যায়ীদের প্রতি আহবান জানানো হয়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...












