সেলিম রেজা মুকুল, সাতক্ষীরা ব্যুরো প্রধান : দৈনিক যশোর পত্রিকায় ২৮ জুন “ভোমরা সীমান্ত দিয়ে নারী-শিশু, মাদক, হু-ি, স্বর্ণ ও ভাইরাসযুক্ত গলদা রেণু পাচার হচ্ছে”। শিরোনামে সংবাদ প্রকাশের পর দিন ২৯ জুন সকাল ৭টায় ভোমরা লক্ষ্মীদাঁড়ী সমীান্তে বিজিবি বিদেশি পাখি ভারতে পাচারের সময় আটক করে। সাতক্ষীরা ভোমরার লক্ষ্মীদাঁড়ী সীমান্ত দিয়ে প্রতিদিন নারী-শিশু, মাদক, হু-ি, স্বর্ণ ও ভাইরাসযুক্ত গলদার রেণু ভারতে পাচার হচ্ছে। শিরোনামে দৈনিক যশোর পত্রিকায় সংবাদ প্রকাশের পরের দিন ভোমরা ক্যাম্পের বিজিবির সদস্য লক্ষ্মীদাঁড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫টি ব্যাগে ল্যাবট ও বাবলী পাখি আটক করে। ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েক অহিদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন সোমবার সকাল ৭টার সময় তার নেতৃত্বে একটি টহলদর লক্ষ্মীদাঁড়ী সীমান্তে ওৎ পেতে থাকে। এ সময় একদল চোরাকারবারি ৫টি প্যাকেট নিয়ে ভেড়ী পার হয়ে ভারতের দিকে যাওয়ার সময় তাদের ধাওয়া করলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় ৫টি ব্যাগে তল্লাসী করে লাবাট ও বাবলী পাখি পাওয়া যায়। ২৮ জুন দৈনিক যশোর পত্রিকায় ভোমরা সীমান্তে পাচারের সংবাদে ভারতীয় ভাইরাসযুক্ত গলদার রেণু ও বিদেশি পাখি পাচারের সংবাদে পাচারকারীর নাম রয়েছে। আটক পাখি তার কি না জানতে চাইলে এ ব্যাপারে ঐ পাচারকারী মুঠো ফোনে এই প্রতিবেদনকে জানায় আমি পাখির ব্যবসা করি না আমি কবুতর পুসী, এই পাখি আমরা ধরিয়ে দিয়েছি। ভোমরা সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন নারী-শিশু, মাদক, হু-ি, স্বর্ণ, ভাইরাসযুক্ত গলদার রেণু পাচার হচ্ছে শিরোনামে ধারাবাহিক সংবাদ প্রকাশ হচ্ছে পাচারকারীদের নামসহ। বিজিবি আকটকৃত পাখি সাতক্ষীরা বিজিবি হেড কোয়াটারে পাঠিয়ে দিয়েছি। ভোমরা লক্ষ্মীদাঁড়ী সীমান্তে যে পাখি বিজিবি আটক করেছে, একটি দায়িত্বশীল সূত্রে জানায়, আটকের সময় ভোমরা গ্রামের মৃতঃ শাকা গাজীর ছেলে মিজান ও সালেকের ছেলে কামরুল ঐ পাখি বহন করে ভারতে নিয়ে যাচ্ছিল। বিজিবির তাড়া খেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














