মোংলা প্রতিনিধি : ভোর থেকে আকাশ মেঘে ঢাকা, সেই সাথে গুড়ি গুড়ি গুড়ি বৃষ্টি হলেও মোংলাসহ উপকূলে কমেনি গরম। বরং মেঘলা আকাশে অসহ্য ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের অস্বস্থিতে থেকে রেহাই পাচ্ছেনা জনসাধারণ। বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্নতার পাশাপাশি হচ্ছে গুড়ি বৃষ্টি। কিন্তু বাতাস না থাকায় গুমোট গরম আরও যেন বেড়েছে। পৌর শহরের রিজেকশনগলির দিনমজুর আমির হোসেন, বাগেরহাট জেটির ইট-বালুর শ্রমিক আনসার উদ্দিন ও মামার ঘাটের ঘাট শ্রমিক মোঃ সোলেমান ও মোঃ খলিল বলেন, ভোর থেকে আকাশ মেঘলা, গুড়ি বৃষ্টিও হচ্ছে, কিন্ত গরম কমছেনা। গুমোট ও ভ্যাপসা গরমে ঘামে শরীর ভিজে যাচ্ছে, বাতাসও নেই। কাজ করতে খুব কষ্ট হচ্ছে আমাদের। ঝুম বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবেনা বলেও শংকা তাদের। বুধবার বিকেলে মোংলা সমুদ্র বন্দরে আবহাওয়া অফিসের জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বৃহস্পতিবারও বলবৎ রয়েছে। তবে সতর্ক সংকেত আরও বাড়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো: হাফিজুর রহমান বলেন, মোংলাসহ উপকূলীয় এলাকায় আপতত যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘন্টায় এ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তাতে আস্তে আস্তে গরম কমে আসবে বলে জানান তিনি। এদিকে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীন মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অফিস।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














