এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ১দিনে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত হলেন ২৩ জন। শনাক্ত হওয়া ৪ জন উপজেলার পৃথক ৪ এলাকার। এরমধ্যে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অ্যাসিসট্যান্ট রয়েছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান সোমবার এই ৪ পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। শনাক্ত হওয়া ৪ জন হলেন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসট্যান্ট ফরহাদ হোসেন (৪৩), সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের মঞ্জুরুল ইসলাম(২৫), হেলাতলা ইউনিয়নের দিগং (কাজীরহাট) গ্রামের আনারুল ইসলাম(৪৫) ও কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের আব্দুর রউফ(৪৮)। উপজেলার সোনাবাড়িয়া, হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নে এই প্রথম কেউ করোনা শনাক্ত হলেন। জুন মাসে উপজেলায় করোনা শনাক্ত হলেন ১৭ জন। এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হওয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৬ জনই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। সুস্থতার পথে রয়েছেন কলারোয়া থানার এএসআই আসাবুর রহমান। তাঁর বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল- গীয়াস জানান, প্রথম দফায় হওয়া ফলোআপ নমুনা পরীক্ষায় এএসআই আসাবুরের রিপোর্ট নেগেটিভ এসেছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














