কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মোস্তাক আহমেদ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত ৪ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মোস্তাক আহমেদ উপজেলার হেলাই গ্রামের মতলেব মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, তিনি রোববার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। সেখান থেকে তাকে নমুনা ও অক্সিজেন দেওয়ার কথা বলা হয়। তার পরিবারের সদস্যরা নমুনা ও অক্সিজেন না দিয়ে বাড়ি চলে আসে। এরপর রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯ টার দিকে এলাকার কয়েকজন যুবক তার দাফন কাজ সম্পন্ন করেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, হেলাই গ্রামের মোস্তাক আহমেদ মারা যাওয়ার একঘন্টার মধ্যেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ির কেউ বাইরে ও বাইরে থেকে ভিতরে না প্রবেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














