স্টাফ রিপোর্টার : কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যশোরে এনটিভির ২১ বছরে পদার্পণের দিনটি উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এসময় তার সাথে প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদ, সাংবাদিকদের দুটি ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দসহ যশোরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এনটিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও যশোর সিটি কেবলের সাবেক এমডি মীর মোশারফ হোসেন বাবু। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, শুরু থেকেই মানসম্পন্ন অনুষ্ঠানমালা আর বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে সময়ের সাথে আগামীর পথে এগিয়ে যাচ্ছে এনটিভি। ঝকঝকে ছবি আর নিত্যনতুন আইডিয়ার কারণে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনজুড়ে আছে এনটিভি। বারবার দুর্যোগে পড়লেও দর্শকের শক্তিতেই যুগের সাথে তাল মিলিয়ে আগামীর পথে এগিয়ে যাচ্ছে চ্যানেলটি। এনটিভির এই পথচলা কখনোই থেমে যাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














