এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৪ টি মামলা সহ ২৫ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।শনিবার (১৫জুলাই ) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ।যশোর ট্রাফিক পুলিশের(টি এস আই) মাসুম আহম্মেদের নেতৃত্বে, কনস্টেবল আব্দুল আজিজ ও রবিন্দ্রনাত এই অভিযানে অংশ নেয়।মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।যশোর ট্রাফিক পুলিশের (টি এস আই) মাসুম আহম্মেদ বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














