স্টাফ রিপোর্টার : যশোরে প্রতারণার করে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নাঈম হোসেন (২৮) ও ইনছান আলী নামে (৩২) দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটক নাঈম হোসেন যশোর সদরের শেখহাটি মোল্লাপাড়ার ও ইনছান আলী নওয়াপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। প্রতারণা শিকার ভুক্তভোগী যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা তিতাস মামলার অভিযোগে জানায়, তার আপন ছোট ভাই রাজু যশোর শহরের আরএনরোডের মোটরপার্টস ব্যবসায়ী। ছোট ভাই রাজুর সাথে নাঈমের পূর্ব পরিচয় ছিলো। নাঈমের মাধ্যমে ইনছান আলীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামিরা বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ পাতেন। প্রতারণার ফাঁদ হিসেবে আসামিরা বলেন, ‘রাজুর ছেলের ওপর জ্বিনের আছড় পড়েছে মৃত্যু হবে, তাকে রক্ষা করবে জ্বিনের বাদশা’। এরপর ভুক্তভোগীর বাড়ির পাশে কলাবাগানের মধ্যে জ্বিনের আসর বসাতো। গত বছর ২০২২ সালের ১ আগস্ট থেকে প্রতারণা শুরু হয়। আর গত ৮ মাসে একে একে এ পর্যন্ত ১৬ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। সর্বশেষ স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ওই কলাবাগানের পাশ থেকে নাঈম ও ইনছানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














